২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সাজে সেলেনা

এ বছরের এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ভারতীয় ‘মুজরা’ নেচে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গায়িকা সেলেনা গমেজ। খবর জি নিউজ ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

সম্প্রতি অনুষ্ঠিত এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে সেলেনা গমেজ সেজেছিলেন ভারতীয় নারীর সাজে। লাল রঙের পোশাকের সঙ্গে কপালে লাল টিপ এবং ভারতের ঐতিহ্যবাহী চুড়ি পরে সেলেনা পারফর্ম করেছেন তার নতুন গান ‘কাম অ্যান্ড গেট ইট’-এর সঙ্গে। জানা গেছে, তার নতুন এই গানে রয়েছে ভারতীয় সঙ্গীতের প্রভাব।

এদিকে, সেলেনা তার এই পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন এরমধ্যেই। এমনকি কেউ কেউ তাকে ‘বর্ণবাদী’ বলেও আখ্যায়িত করেন।

তবে সমালোচনার পাশাপাশি অনেকের সমর্থনও পেয়েছেন সেলেনা। পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স এ বিষয়ে টুইট করেন, ‘সেলেনা গমেজ......মুভি অ্যাওয়ার্ডসে ‘কাম অ্যান্ড গেট ইট’ পারফরম্যান্সটি ছিল অসাধারণ! এটি এখন আমার খুব প্রিয় গানগুলোর একটি!’