২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাচেল-কুপার: পর্দা-রোমান্স

হলিউডি অভিনেত্রী র‌্যাচেল ম্যাকঅ্যাডামস এবং অভিনেতা ব্র্যাডলি কুপার এবার একটি নতুন রোমান্টিক সিনেমায় অভিনয় করবেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 03:16 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

অভিনেত্রী এমা স্টোন এবং ব্র্যাডলি কুপারের সঙ্গে এবার র‌্যাচেল অভিনয় করতে যাচ্ছেন পরিচালক ক্যামেরন ক্রোয়ির নতুন রোমান্টিক কমেডিতে। এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির বিষয়ে ‘হলিউড রিপোর্টার’ জানিয়েছে, সিনেমাটিতে কুপারের সাবেক প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন র‌্যাচেল।

স্কট রুডিনের প্রযোজিত সিনেমাটিতে কুপারকে দেখা যাবে সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে যিনি হাওয়াই দ্বীপে দায়িত্বরত অবস্থায় এয়ারফোর্স পাইলট এমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।