পুলিশ বেশে রানি!
ইয়াশ রাজ ফিল্মসের পরবর্তী সিনেমা ‘মারদানি’তে সাহসী এবং কঠোর এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন বলিউডি অভিনেত্রী রানি মুখার্জি। সিনেমাটি পরিচালনা করবেন প্রদীপ সরকার। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘দিল তো পাগল হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম তুম’ এবং ভির জারা’-এর মতো রোমান্টিক সিনেমার পর এবার বলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস প্রথমবার ‘মারদানি’র মতো অ্যাকশন সিনেমার কাজ হাতে নিয়েছে।
প্রতিষ্ঠানটির সহ-সভাপতি রফিক গাংজি জানান, ‘সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রানি মুখার্জি। তিনি প্রথমবারের মতো একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন প্রদীপ সরকার।’
চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০১৪ সালেই ভারতব্যাপী সিনেমাটি মুক্তি দেবার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
