২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পার ওজন কমানোর রহস্য

সন্তানের জন্মের পর বাড়তি ওজন কমানো সব মায়ের জন্যই একটি কষ্টসাধ্য বিষয়। তবে ওই কষ্টকর কাজটি খুব সহজেই সাধন করেছেন বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি। এর পিছনে রয়েছে নিয়মিত যোগব্যায়াম এবং আমলকির রস। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 01:58 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

এক প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, নিজেকে আগের মতোই আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন বেশ কিছুটা সময় ইয়োগা এবং ক্রসফিটে ব্যয় করেন শিল্পা। ছেলে ভিয়ানের জন্মের আগে এবং জন্মের সময় বেশ কিছুটা ওজন বেড়ে যায় তার। তবে কিছুদিনের মধ্যেই আবারও আগের শিল্পাকে দেখে ভক্তরা বেশ অবাকই হয়েছেন।

শিল্পা আমলকির রস খেয়ে তার দিন শুরু করেন আর রাতে খান শাক-সবজি বা মাছের অমলেটের মতো হালকা খাবার।