ধারাবাহিক ‘মায়া’
১০ এপ্রিল শুরু হচ্ছে গাজী টিভির নতুন ধারাবাহিক নাটক মায়া। টুকু মজনিউলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, অলিউল হক রুমী, নাফিজা জাহান, সাঈদ বাবু, শামীমা তুষ্টি, তাহমিনা সুলতানা মৌ, তিনু করিম, সান্সী ফারুক, নাসরীন মিশু, শিশির আহমেদ, অয়ন চৌধুরী, সিরাজুল ইসলাম, জিনিয়া, সান্তনা প্রমুখ।
এ বিষয়ে পরিচালক মাসুদ গ্লিটজকে বলেন, ‘গ্রামীণ পটভূমিতে কোটি টাকার দেনমোহর বেশ আলোচিত ঘটনা। তবে সে আলোচনা পেরিয়ে সৃষ্টি হবে আরো নানা প্রতিক্রিয়া। এসব কিছু থেকে বের হওয়ার জন্য পথ খোঁজার চেষ্টা হচ্ছে নাটক ‘মায়া’। ধারাবাহিকটি ইতিবাচক পরিণতি পাবে।’
ধারাবাহিকটি সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার করবে গাজী টিভি।
