রায় পুনর্বিবেচনার আবেদন করছেন সঞ্জয়
বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত তার বিরুদ্ধে দায়ের করা মুম্বাই বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার মামলার রায়ের উপর সুপ্রিম কোর্টের রায়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি আবেদন দাখিল করবেন। খবর জি নিউজ ব্যুরোর।
এর আগে ২১ মার্চ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ভারতের সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকা-বিরোধী আইনের আওতায় ৬ বছরের কারাদ- দেওয়া হয় সঞ্জয়কে।
কিন্তু পরবর্তীতে আদালত তার সাজা কমিয়ে ৫ বছরে আনে। তবে যদি এবার সঞ্জয়ের পিটিশন নামঞ্জুর করা হয় তবে তাকে অন্তত ৩ বছর ছয় মাস জেলে কাটাতে হতে পারে। ইতোমধ্যেই ১৮ মাস কারাভোগ করেছেন সঞ্জয়।
