২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন সোহা-কুনাল

গেল বছরই ধুমধাম করে গাঁটছড়া বেধেছেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর; সেই রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল, প্রেমিক কুনাল খেমুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন নবাব পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য অভিনেত্রী সোহা আলি খান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 12:29 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

এ বিষয়ে কুনাল বলেন, ‘যদিও এখনও আমরা নির্দিষ্ট কোনো কিছুই পরিকল্পনা করিনি, তবে সব যদি ঠিক ঠাক ভাবে চলে তাহলে খুব শিগগিরি গাঁটছড়া বাঁধতে যাচ্ছি আমরা।’

বেশ কিছুদিন ধরেই এক সঙ্গে আছেন ওই বলিউডি জুটি। আর নিজেদের সম্পর্কের বিষয়টি বেশ খোলা মেলা ভাবেই সকলের সামনে তুলে ধরেন তারা। কুনাল বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে ভালো আছি। আর নিজেদেরকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করার দিকেই বর্তমানে বেশি মনোযোগ দিচ্ছি।’