২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন বিজরী

বিয়ে করছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিয়ের পাত্র হিসেবে নাম শোনা যাচ্ছে অভিনেতা ইন্তেখাব দিনারের নাম।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

এ বিষয়ে বিজরী গ্লিটজকে বলেন, ‘দিনক্ষণ এখনো ঠিক হয়নি।’

এর আগে বিভিন্ন সময়ে দিনারের প্রতি নিজের পছন্দের কথা জানিয়েছেন বিজরী। বয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি জানিয়ে বিজরী গ্লিটজকে  বলেন, ‘বিয়ে কালও হতে পারে আবার ছয়মাসও লাগতে পারে আনুষ্ঠানিকতা পালনের।’

অনাড়ম্বর আয়োজনে বিয়ের ইঙ্গিত দিয়ে বিজরী বলেন, ‘অনুষ্ঠানের কিছু নেই। একেবারেই ঘরোয়াভাবে করা হবে বিয়ের আনুষ্ঠানিকতা।’

তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইন্তেখাব দিনারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টায় তার মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া গেছে।