২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হবেন হ্যালি

নাহালা নামের ৫ বছরের কন্যার জননী হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি তার দ্বিতীয় সন্তানের আগমনের প্রস্তুতি নিচ্ছেন। সাবেক স্বামী গ্যাব্রিয়েলের সঙ্গে মেয়ে নাহেলার পর এবার হবু বর অলিভার মার্টিনজের সঙ্গে দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 08:39 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

৪৬ বছর বয়সি হ্যালির মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যালি এবং অলিভার তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।’

ইউএস ম্যাগাজিন জানায়, হ্যালি তার ‘ডার্ক টাইড’ সহ-অভিনেতা মার্টিনজের সঙ্গে ২০১১ সালে বাগদান সম্পন্ন করেন। তবে এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত তারা নেননি।

এ ব্যাপারে এক সাক্ষাৎকারে হ্যালি বলেন, ‘নাহালা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন তার একটি ছোট বোন হয়।’