২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সময়ের ভালোবাসা অসময়ে কেন বাসো’

প্রথমবারের মতো চলচ্চিত্রাভিনেতা আমিন খানের সঙ্গে একই টেলিফিল্মে অভিনয় করেছেন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী নেহরীন নওশীন। ‘সময়ের ভালোবাসা অসময়ে কেন বাসো’ শিরোনামের টেলিফিল্মটি রচনা করেছেন শারমিন চৌধুরী ইফসিতা ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়–য়া। এতে আরো অভিনয় করেছেন লীনা ফেরদৌসি, আসিফ নূর, শামসুল আলম বকুল প্রমুখ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 02:27 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

এ বিষয়ে সঞ্জয় বলেন, সম্প্রতি নির্মিত এই টেলিফিল্মটিতে আমিন খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নওশীন।

তিনি আরো বলেন, ‘গল্পে দেখা যাবে- বাসে সিমিন নামের অচেনা এক তরুণীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে রায়ান। বাস থেকে নেমে খালার বাসায় পৌঁছানোর পর সেখানে রায়ানকে দেখে অবাক হয় সিমিন। আবারও তর্ক-বিতর্ক। কিছুদিন তাদের মধ্যে নিয়মিত ঝগড়া চলতে থাকে। একসময় বরফ গলতে শুরু করে এবং প্রেমে পড়ে যায় দু’জন। তবে কেউ মুখ খুলে ভালোবাসার কথা বলতে পারে না। এর মধ্যে বাল্যবন্ধু আসিফ তার ভালোবাসার কথা জানায় সিমিনকে। ত্রিমুখী ভালোবাসার সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় টেলিছবিটি।’

৪ এপ্রিল, বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।