বিচ্ছেদের পথে জন-কেটি
গায়ক-গীতিকার জন মেয়ার সম্প্রতি পপ তারকা কেটি পেরির সঙ্গে তার বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন, তবে বিচ্ছেদের কারণ জানাতে রাজি নন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘এইসশোবিজ’ জানিয়েছে, প্রায় এক বছর প্রেম করার পর মার্চ মাসের শেষের দিকে কেটির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে জনের।
সম্প্রতি ‘এলেন ডি জেনেরেস শো’তে প্রথমবারের মত এ বিষয়ে মুখ খোলেন জন। অনুষ্ঠানে উপস্থাপক তাকে কেটির সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি শুধু একটা শব্দই বলেন, ‘সঠিক’।
তবে বিচ্ছেদের কারণটি বলেননি জন। এ বিষয়ে জন বলেন, ‘বিষয়টি সবসময়ই অনেক গোপন একটা ব্যাপার ছিল, এখনও আছে। আমি আগের চেয়ে অনেক ভাল আছি। আমিও বাকিদের মত করেই বেঁচে আছি। কারও সঙ্গে থাকা যথেষ্ট কৌশলের একটি কাজ।’
