ভোজপুরি শিখলেন আমির
রাজকুমার হিরানী পরিচালিত আসন্ন সিনেমা ‘পিকে’-এর খাতিরে ভোজপুরি শিখছেন বলিউডি অভিনেতা আমির খান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এর আগেও চরিত্রের খাতিরে ভিন্ন ধরনের ভাষা শিখেছিলেন বলিউডি মি. পারফেক্ট। আশুতোষ গোয়ারিকার পরিচালিত ‘লাগান’ সিনেমার জন্য আওয়াধি ভাষা শিখেছিলেন তিনি।
‘পিকে’ সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। ২০১৪ সালে ভারতে মুক্তি পাবে সিনেমাটি।
