‘বোম্বে টকিজ’-এ আমির
প্রায় এক বছর বিরতির পর ‘বোম্বে টকিজ’-এর মধ্য দিয়ে আবারও বড় পর্দায় আসছেন আমির খান। খবর মিডডের।
ভারতের প্রভাবশালী দৈনিক ‘মিডডের’ দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিতব্য সিনেমা ‘বোম্বে টকিজ’-এ এবার কাজ করতে যাচ্ছেন আমির।
আরেকটি সূত্র জানিয়েছে, ‘এ বিষয়ে তার সঙ্গে অনেক আগে থেকেই কথা বলা হচ্ছিল। কিন্তু অন্যান্য সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলেন আমির। তবে যখন কিছুটা সময় পেয়েছেন তিনি শুটিং সেরেছেন।’
