২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টেনকে ছাড়াই পার্টিতে রবার্ট

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সম্প্রতি হলিউডের একটি পার্টিতে দেখা গেছে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে, তবে সঙ্গে ছিলেন না প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘রাডার অনলাইন’ জানিয়েছে, ২৬ বছর বয়সি তারকা রবার্ট ‘দ্যা রোভার’ সিনেমার শুটিং শেষে ৬৪ দিন পর ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩০ মার্চ ভোরবেলা হলিউডের ‘রুজভেল্ট’ হোটেলে দেখা যায় রবার্টকে। সঙ্গে ছিলেন একজন বন্ধু।

এক সূত্র জানিয়েছে, হোটেলে ঢুকেই সরাসরি পেছন দিকের একটি টেবিলে গিয়ে বসেন রবার্ট ও তার বন্ধু। তাদের চারপাশে অনেক সুন্দরী মডেলকে দেখা গেছে তবে রবার্ট তাদের প্রতি তেমন একটা আগ্রহ দেখাননি। তাকে অনেকটাই চুপচাপ এবং লাজুক দেখাচ্ছিল।