নতুন বাড়ির কেনাকাটায় ব্যস্ত অ্যানিস্টন-থেরক্স
হলিউডের তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স এখন ব্যস্ত আছেন তাদের নতুন বাড়ির জন্য আসবাবপত্র কেনার কাজে, সম্প্রতি পশ্চিম হলিউডে আসবাবপত্র কিনতে দেখা গেছে এই জুটিকে।খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এক সূত্র জানিয়েছে,‘তারা দু’জন ১৮ এবং ১৯ শতকের অ্যানটিক আসবাবপত্রের দোকানগুলোতে ঘুরেছেন এবং তাদের সঙ্গে ছিলেন ইনটেরিয়র ডিজাইনাররা।’
এর আগে ২০১২ সালের বসন্তে নিউ ইয়র্ক থেকে ২০ হাজার ডলারের লাইট কিনেছিলেন জেনিফার।
