‘আয়রন ম্যান ৩’-এর জন্য কিংসলের বিশেষ প্রস্তুতি
‘আয়রন ম্যান’এর তৃতীয় পর্বে খল চরিত্রে দেখা যাবে অস্কার বিজয়ী অভিনেতা বেন কিংসলেকে,এটা এখন পুরনো খবর। তবে সম্প্রতি জানা গেছে নিজের চরিত্রটিকে আরও নেতিবাচক করে তোলার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
বেন আরও বলেন, ‘পরিচালক শেইন ব্ল্যাক আমাকে বলেছেন চরিত্রটির জন্য নিজের সীমাকে ছাড়িয়ে যেতে, তাই আমি এক্ষেত্রে একটু পাগলামি করতে পারব।’
জানা গেছে, বেনের অভিনীত চরিত্র ‘দ্যা ম্যান্ডারিন’ হতে যাচ্ছে সিনেমাটির মূল চরিত্র টনি স্টারকের জীবনে বিভীষিকা নিয়ে আসার মতো একটি চরিত্র যা টনিকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে।
এপ্রিল মাসে মুক্তি প্রতীক্ষিত‘আয়রন ম্যান ৩’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে আয়রন ম্যানের ভূমিকায় এবং নতুন মুখ হিসেবে থাকবেন গাই পিয়ারস, রেবেকা হল এবং জেমস ব্যাজ ডেল প্রমুখ।
