২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলির নতুন আংটি

সম্প্রতি কঙ্গো প্রজাতন্ত্রের এক সফরে হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির হাতে তার বাগদানের আংটির বদলে একটি নতুন সোনার আংটি দেখা গেছে। আর সে থেকে অনেকেই ধারণা করছেন, গোপনে বিয়ের পাট চুকিয়ে ফেলেছেন ব্র্যাঞ্জেলিনা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 02:26 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

ইউএস ম্যাগাজিনের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্লাটিনামের একটি আংটি জোলির হাতে পরিয়ে বাগদান সম্পন্ন করেন পিট। তবে কিছুদিন ধরে তার স্থানে শোভা পাচ্ছে একটি সোনার আংটি।

ব্র্যাঞ্জেলিনা জুটি ঘোষণা করেছিলেন, সমলিঙ্গ বিবাহের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়া হলে বিয়ে করবেন না তারা। তবে ২০১২ এর জানুয়ারি মাসে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।

ওই হলিউডি জুটির গাঁটছড়া বাঁধার বিষয়টি ছড়িয়ে পড়লেও কিছুদিন আগেই চলতি গরম মৌসুমে ফ্রান্সে বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন তারা।