২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ভক্ত জাস্টিন

গায়ক জাস্টিন টিম্বারলেক গান গাওয়ার পাশাপাশি এবার তার নববিবাহিত স্ত্রী জেসিকা বিয়েল-এর জন্য বেকিং করা শুরু করেছেন। জানা গেছে স্ত্রীর জন্য মজার সব বেক করা খাবার তৈরিতে ব্যস্ত আছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 02:07 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দি সান’ জানিয়েছে, সম্প্রতি মুক্তি পাওয়া অ্যালবাম ‘দি টোয়েন্টি/টোয়েন্টি এক্সপেরিয়েন্স’ এর পর এবার দাদির কাছ থেকে শেখা রান্নাবান্নার কাজে মেতে উঠেছেন জাস্টিন। এ বিষয়ে জাস্টিনের দাদি সেইডি বোমার বলেন, ‘আমি জাস্টিনকে রান্না করা শিখিয়েছি। সে আমার হাতে বানানো পাই খেতে খুব পছন্দ করে আর এখন সে নিজেই বানায়।’

বোমার বলেন, ‘আমি যখনই রান্না করি জাস্টিন আমাকে সাহায্য করে এবং রান্না সম্পর্কে জানতে চায়।’

বোমার আরও জানান স্ত্রী জেসিকাকে খুশি করার জন্য এবার নিজ হাতে পাই বানানো শুরু করেছেন জাস্টিন। বোমার বলেন, ‘জেসিকা খুবই ভাগ্যবতী কারণ সে জাস্টিনের হাতে বানানো পাই খেতে পারবে, আমি জাস্টিনকে ভালোমতোই শিখিয়েছি।