কফির প্রচারে ইমরান-আনুশকা
‘মাতরু কি বিজলি কা মানডোলা’ সিনেমার সাফল্যের পর বলিউডি অভিনেতা ইমরান খান এবং অভিনেত্রী আনুশকা শর্মা সম্প্রতি একটি কফি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘কামিনে’ খ্যাত শাহেদ কাপুর এবং প্রিয়াংকা চোপড়া জুটি এতদিন ওই কফি ব্র্যান্ডের প্রচারণা করে আসছিলেন। এবার ওই জুটিকে হটিয়ে স্থান করে নিলেন ইমরান এবং আনুশকা।
ব্র্যান্ডটির পরবর্তী বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ওই জুটির কফির প্রতি আগ্রহ ফুটে ওঠে। তারা ভিন্ন ভিন্ন ধরনের কফির স্বাদ নেবারও পরিকল্পনা করছেন।
