এখনও ‘অধিকার’ খাটান রণবীর: দীপিকা
সম্প্রতি প্রাক্তন প্রেমিক বলিউডি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে আয়ান মুখার্জী পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়–কোন। সে সময়ই রণবীরের আচরণ সম্পর্কে তিনি বলেন, এখনও তার ওপর অধিকার খাটানোর চেষ্টা করেন সাবেক প্রেমিক। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
১৯ মার্চ সিনেমাটির প্রোমো লঞ্চে দীপিকার কাছে তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রণবীর এখনও আমার ওপর অধিকার খাটানোর চেষ্টা করেন। সিনেমাটি করার সময় আমার মনে হচ্ছিলো আমি জীবনের প্রথম সিনেমায় কাজ করছি।’
সিনেমাটির একটি দৃশ্যে দীপিকা রণবীরকে বলেন, ‘তোমার সঙ্গে আর দু’মিনিট থাকলে আমি আবার তোমার প্রেমে পড়ে যাবো।’ এ ডায়লগের বিষয়ে দীপিকাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সব দিক বিচার বিবেচনা করে তবেই আমরা এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রায় চার বছর পর দীপিকার সঙ্গে কাজ করছেন রণবীর। এ বিষয়ে তিনি বলেন, ‘এ চার বছরে দীপিকা অনেকটা বদলে গেছেন। আর অভিনেত্রী হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।’
আয়ান মুখার্জী পরিচালিত সিনেমাটিতে রণবীর, দীপিকার সঙ্গে অভিনয় করেছেন কালকি কোচেলিন।
