২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওম শান্তি ওম’-এর বিরুদ্ধে ১০০ কোটির মামলা!

বলিউডের সিনিয়র অভিনেতা মনোজ কুমারকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিলো ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ সিনেমায়। এরপর জাপানে সিনেমাটি প্রচারের পূর্বে সিনেমার সে সব দৃশ্য কেটে দিতে বলেন মনোজ কুমার। কিন্তু তা না করার ফলে ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ১০০ কোটি রূপির মামলা করেছেন তিনি। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 08:44 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

এ বিষয়ে মনোজ কুমার বলেন, ‘আমার কাছে প্রমাণ আছে যে জাপানে সিনেমাটি প্রদর্শনের আগে দৃশ্যগুলো কেটে দেওয়া হয়নি। তারা শুধু আমাকে অপমানই করেনি, এর জন্য তাদের ২০০৮ সালে সিনেমাটি মুক্তির পর আদালতেও যেতে হয়েছিলো। তখনই তাদের সিনেমা থেকে সেই দৃশ্যগুলো বাতিল করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা কোর্টের নির্দেশও অবমাননা করেছে। প্রথমবার আমি তাদের ক্ষমা করলেও এবার আর আমি ছেড়ে দিবো না।’

মনোজ আরও বলেন, ‘আমি খুবই বিরক্ত, এখন বিষয়টি আমার উকিল দেখবেন।’

সিনেমাটি মুক্তি পাবার পরই সমস্যার সূত্রপাত ঘটে। মনোজ কুমার তাকে নিয়ে করা ব্যঙ্গ দৃশ্যটি দেখার পরই মামলা করেন। আর সে মামলায় সিনেমা থেকে দৃশ্যগুলো বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছিলো।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়–কোন এবং অর্জুন রামপাল।