আয়ুষ্মানের কাছে গান শিখলেন সালমান
সম্প্রতি স্টার গিল্ড অ্যাওয়ার্ডস-এ ‘ভিকি ডোনার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আয়ুষ্মান খুরানা ‘পানি দা রাং’ গানটির জন্য সেরা গায়কের পুরস্কার জয় করেন। আর তখনই মঞ্চে সালমান খান গান শেখানোর জন্য অনুরোধ করেন আয়ুষ্মানকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘ভিকি ডোনার’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে বলিউডি জগতে যাত্রা শুরু করেন আয়ুষ্মান। স্টার গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা গায়কের পদকটি গ্রহণের সময় অনুষ্ঠানটির উপস্থাপক সালমান তার কাছে গান শিখতে চান। আর সেটি ছিলো আয়ুষ্মানের দ্বিগুণ পাওয়া।
স্টার গিল্ড অ্যাওয়ার্ডের ওই অনুষ্ঠানটি ২৪ মার্চ প্রচার করা হবে।
