টমের নজর এবার বন্ড গার্লের দিকে!
হলিউডি অভিনেতা টম ক্রুজ এবার ‘কোয়ান্টাম অফ সোলেস’ খ্যাত বন্ড গার্ল ওলগা কিরিলেনকোর প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে। অভিনেত্রী ওলগার সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করছেন টম। খবর মিডডের।
‘দ্যা সান’ জানিয়েছে, কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর এখন পর্যন্ত অন্য নারীর প্রতি বিশেষ আগ্রহ দেখাননি টম, তবে এই প্রথম কারও প্রতি অন্যরকম আগ্রহ দেখাচ্ছেন তিনি; অপরপক্ষ থেকেও পাল্টা আগ্রহ দেখা যাচ্ছে।
এক সূত্র জানিয়েছে, শুটিংয়ের ফাঁকে ইতোমধ্যেই বেশ কয়েকবার ডিনার ডেটে গিয়েছেন এই নতুন জুটি। জানা গেছে, ‘অবলিভিওন’ সিনেমাটির প্রচারণার কাজে নিউ ইয়র্ক, ডাবলিন এবং জাপানে যাবেন তারা, আর ওই দীর্ঘ যাত্রাটি ওলগার সঙ্গে নিজের প্রাইভেট জেটে কাটানোর পরিকল্পনা করছেন টম।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ওলগা বলেছেন টম খুবই উদার এবং পরিশ্রমী একজন অভিনেতা আর টমের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি।
