হৃষিকেশে হৃত্বিক
নতুন সিনেমা ‘শুদ্ধি’র জন্য এবার ভারতের পবিত্র ধর্মীয় শহর হৃষিকেশে শুটিং করতে যাবেন হৃত্বিক রোশান। জানা গেছে সিনেমাটির অধিকাংশ শুটিং ওখানেই হবে। খবর জি নিউজ ব্যুরোর।
এক প্রভাবশালী সংবাদমাধ্যমের সূত্র জানিয়েছে, ‘পরিচালক কারান মালহোত্রার স্ত্রী একতা সিনেমাটির চিত্রনাট্য নিয়ে অনেক পরিশ্রম করেছেন। সিনেমাটির সঙ্গে যুক্ত সবাইকেই অনেক বেশি কাজ করতে হবে। বর্তমানে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ সিনেমার কাজে ব্যস্ত আছেন হৃত্বিক, আর যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে সিনেমাটির শুটিং শেষেই হৃষিকেশে রওনা দেবেন তিনি।‘
এদিকে ‘শুদ্ধি’ সিনেমাটির প্রযোজক কারান জোহর জানিয়েছেন হৃষিকেশে সিনেমাটির কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য চিত্রায়িত হবে।
