২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে বাড়ি খুঁজছেন সালমান খান।

বলিউডের প্রথম সারির তারকাদের অনেকেরই বাড়ি রয়েছে দুবাইতে, এবার সেই তালিকায় নিজের নাম লেখাতে যাচ্ছেন সালমান খানও। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ছুটি কাটানোর জন্য দুবাইতে বাড়ি খুঁজছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 09:51 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

সহোদর সোহেল খানের একটি সিনেমার শুটিংয়ের কাজে গত কয়েক সপ্তাহ ধরে দুবাইতে রয়েছেন সালমান, তবে কাজের ফাঁকে দুবাইয়ে নিজের জন্য বাড়ি খোঁজার কাজটিও সারছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, ‘যদি মুম্বাইতে কাজের জন্য না থাকতাম, তবে আমি অবশ্যই দুবাইতে থাকতাম।‘

এদিকে দুবাইয়ের উপকূলে অবস্থিত দ্বীপ পাম জুমেইরাহতে রয়েছে অভিনেতা শাহরুখ খানের বাড়ি। সম্প্রতি অভিষেক বচ্চনও তার পরিবারের জন্য একটি বাড়ি কিনেছেন দুবাইতে।