২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে ‘নীলাম্বরী’

অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে এ দেশের স্বাধীনতাকামী গণমানুষের আশা-আকাঙ্খার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘নীলাম্বরী’। স্বাধীনতা দিবসের বিশেষ পরিবেশনা হিসেবে এটি দেখানো হবে মাই টিভিতে ২৬ মার্চ দুপুর ১২টায়। বিপুল হাসানের লেখা টেলিছবিটি পরিচালনায় রয়েছেন আতিকুল ইসলাম শরীফ। এর সঙ্গীত পরিচালনা  করেছেন এস আই টুটুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তোফাজ্জল লিটন, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:08 AM

Updated : 26 Jul 2022, 03:00 PM

নাট্যকার বিপুল হাসান গ্লিটজকে বলেন, ‘আমার লেখা মঞ্চনাটক নীলাম্বরীকে একই নামে টেলিফিল্মে রূপায়ণ করেছি। যেন বেশি মানুষ নাটকটি দেখতে পারে। নাটকের বিষয়টি আমাদের জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ।’

বিপুল আরো বলেন, ব্লাকবক্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় বিশাল ক্যানভাসের এ টেলিছবিতে অভিনয় করেছেন মাসুম আজীজ, রহমত আলী, সোহেল খান, প্রাণ রায়, রিফতি রাত্রি, আবদুল হান্নান শেলী, বিপুল হাসান, ওহাব মাহমুদ, প্যারিস, মাহবুবা পারভীন, সানজিদা প্রিয়া, মহিউদ্দিন লিটন, মুস্তাফিজ চঞ্চল, স্বাধীন ও শতাধিক গ্রামবাসী।