২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে দিপু-চৈতি

ওহী’স ওয়ার্ক স্টেশন স্টুডিওতে ১৫ মার্চ রাতে রেকর্ডিং করা হয়েছে কন্ঠশিল্পী দিপু ও চ্যানেল আই সেরাকন্ঠখ্যাত অভিনেত্রী চৈতির দ্বৈত গান। এ.মিজানের কথায় ‘স্বপ্নতরী’ শীর্ষক গানটির সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক ইবরার টিপু।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

গানটি কণ্ঠশিল্পী দিপুর পরবর্তি একক অ্যালবামে থাকবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে দিপু বলেন, ‘অ্যালবামটি চলতি বছরের মাঝামাঝিতে বাজারে আসবে। গানটির কথা সুন্দর। টিপু ভাইয়ের সঙ্গীতায়োজনে গানটি পরিপূর্ণতা লাভ করেছে। চৈতিও যতœ করে গানটি গেয়েছেন।’

চৈতি বলেন, ‘গানটির সঙ্গীতায়োজন টিপু ভাই অনেক সুন্দরভাবে করেছেন। আর দিপু ভাইও অনেক ভালো গান করেন। আমার আর দিপু ভাইয়ের কণ্ঠের এই গানটি জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস।’

দিপুর প্রথম অ্যালবাম ‘ভালোবাসো আমায়’ ২০১২ সালের মে মাসে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে। এখন তার দ্বিতীয় অ্যালবামের কাজ চলছে।