২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধছেন স্যান্ডলার এবং ড্রু

হলিউডি পরিচালক ফ্রাঙ্ক কোরেশিয়ার আসন্ন কমেডি সিনেমায় আবারও জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার এবং অভিনেত্রী ড্রু ব্যারি মুর। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 03:04 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

১৯৯৮ সালের জনপ্রিয় কমেডি সিনেমা ‘ওয়েডিং সিঙ্গার’ এবং পরবর্তীতে ২০০৪ সালে ‘ফিফটি ফার্স্ট ডেট’ সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছিলেন স্যান্ডলার এবং ড্রু। আর দু’টি সিনেমাই  সফল হয়। ওই জুটির সিনেমাটিগুলো বিশ্ব ব্যাপী প্রায় ১০ কোটি ডলারের ব্যবসা করে।

কন্টাক্ট মিউজিক জানায়, কোরেশির আসন্ন এ কমেডি সিনেমায় এমন একটি জুটিকে দেখানো হবে যাদের জোর করে এক জায়গায় সময় কাটাতে হচ্ছে। আর সে সময় তাদের সঙ্গে থাকবে আগের ঘরের ছেলে মেয়েরা।

স্যান্ডলারের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাপি মেডিসনের ব্যানারে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাইক কার্জ এবং রোজেন। মে মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।