টুইটারে ফিরছেন ইমরান
‘দিল্লি বেল্লি’ সিনেমার পর কয়েকজন অভদ্র অনুসারীর উগ্র আচরণের কারণে টুইটার ব্যবহার ছেড়ে দিয়েছিলেন বলিউডি অভিনেতা ইমরান খান। তবে সম্প্রতি পরিচালক পুনিত মালহোত্রা আবারও তাকে টুইটারে ফিরে আসার জন্য রাজি করিয়েছেন। খবর জি নিউজ ব্যুরোর।
পুনিত মালহোত্রার আসন্ন সিনেমা ‘গোরি তেরি পেয়ার মে’-এর প্রচারের জন্যই মূলত টুইটারে ফিরছেন ইমরান। এ বিষয়ে পুনিত টুইট করেন, ‘এখন থেকে টুইটারে যে কোনো পোস্টের পর ইমরান ‘আইকে’ লিখে দেবেন।’ অর্থাৎ ইমরান পুনিতের টুইটার অ্যাকাউন্টই ব্যবহার করবেন।
ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর খান। প্রকাশ ঝা এর ‘সত্যাগ্রহ’ সিনেমার শুটিং শেষ হলেই ‘গোরি তেরি পেয়ার মে’র কাজে যোগ দেবেন তিনি।
