‘শ্রেক’ হতে চাননি নিকোলাস
হলিউডি অভিনেতা নিকোলাস কেইজ সম্প্রতি জানিয়েছেন ‘শ্রেক’ সিনেমাটির মূল চরিত্রে কাজ করার সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি, কারণ সবুজ রঙের ‘অগ্রে’ হবার ইচ্ছা ছিল না তার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘ডেইলি এক্সপ্রেস’ জানিয়েছে, নিকোলাসের বন্ধু এবং ‘শ্রেক’ সিনেমাটির স্টুডিও চিফ জেফরি ক্যাটজেনবার্গ তাকে সিনেমার মূল চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিলেও ঐ মুহূর্তে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন নিকোলাস, তবে তিনি জানিয়েছেন সেই কারণে এখন প্রায়ই আফসোস হয় তার।
নিকোলাস বলেন,‘আমরা শ্রেক-এর ব্যাপারে কথা বলেছিলাম আর আমি অগ্রে হতে চাইনি।এখন মনে হয় কাজটা করা উচিত ছিল।’
তবে নতুন একটি অ্যানিমেটেড সিনেমা ‘দ্যা ক্রুডস’এর মধ্য দিয়ে বন্ধু ক্যাটজেনবার্গের সঙ্গে কাজ করতে যাচ্ছেন নিকোলাস।
