বক্স অফিসের শীর্ষে ‘ওজ দ্যা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’
মুক্তির প্রথম সপ্তাহেই হলিউডি বক্স অফিসে ৮ কোটি ১০ লাখ ডলার আয় করে এক নম্বর স্থান অধিকার করেছে নতুন সিনেমা ‘ওজ দ্যা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ’ জানিয়েছে, অভিনেত্রী মিলা কিউনিস এবং জেমস ফ্র্যাঙ্কো অভিনীত ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ধাঁচের ‘ওজ দ্যা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ সিনেমাটি মুক্তির প্রথম মাসেই ২০০ কোটির উপরে আয় করতে পারবে বলে ধারণা করছেন অনেকে।
১৯৩৯ সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা ‘দ্যা উইজার্ড অফ অজ’ সিনেমার থ্রিডি প্রিকুয়াল হল ‘ওজ দ্যা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’।
‘ওজ দ্যা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ সিনেমাটি ছাড়াও বক্স অফিসের টপ টেন চার্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘জ্যাক অ্যান্ড দ্যা জায়ান্ট সেøয়ার’ যার এ পর্যন্ত আয় হয়েছে ১ কোটি ২০ লাখ ডলার। এছাড়াও ৬৩ লাখ ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে ‘দি আইডেন্টিটি থিফ’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘ডেড ম্যান ডাউন’ যার বক্স অফিস আয় ৫৩ লাখ ৫ হাজার ডলার।
