২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক্সকিউজ মি’তে গাইলেন শহীদ-জয়ী

দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদ এবং কন্ঠশিল্পী জয়ী আহমেদ ‘এক্সকিউজ মি’ শিরোনামের একটি সিনেমায় সম্প্রতি কণ্ঠ দিয়েছেন। হাসান কামরুলের পরিচালনায় সিনেমাটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শম্পা এবং সাগর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 09:00 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

কন্ঠশিল্পী জয়ী গ্লিটজকে বলেন, ‘গানের কথা হলো-দিলাম চিঠি তোমায় দু’চোখের নীল খামে, কতো মায়া কতো আদর চিঠির শিরোনামে। গানটি চমৎকার লেগেছে আমার। এটি আমার প্রথম চলচ্চিত্রে গান গাওয়া। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে গান করবো।’

পরিচালক হাসান গ্লিটজকে বলেন, ‘এই গানের শুটিং এপ্রিলের প্রথম সপ্তাহে কক্সবাজারে এবং এশিয়ার কয়েকটি দেশে করবো। ইতোমধ্যে সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে।’