সঙ্গীত সন্ধ্যায় তিমির নন্দী
৯ মার্চ কণ্ঠশিল্পী তিমির নন্দী মাতালেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) আয়োজিত সঙ্গীত সন্ধ্যা। ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা কেন্দ্রটির নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি গান গাইতে শুরু করেন ওইদিন সন্ধ্যা ৬টা ৩০মি. থেকে। পরবর্তী এক ঘন্টা তিরিশ মিনিটে তিনি ২০টি গান শোনান ।
‘শোনো একটি মুজিবরের কণ্ঠে’ গান দিয়ে অনুষ্ঠান শুরু করার পর তিমির গাইতে থাকেন আরো গান। এর মধ্যে উল্লেখযোগ্য গান হলো- এতো সুর আর এতো গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙ্গর তোলো তোলো, পদ্মা নদীর পাড়ে আমার, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, ওগো চাঁদ কোথায় পেয়েছো, সালাম সালাম হাজার সালাম, আমার স্বপ্নে দেখা রাজকন্যা।
রাত আটটার দিকে ভেবো নাগো মা গানটি গেয়ে মঞ্চ ত্যাগ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী।
