জেমস বন্ডে খল চরিত্রে আগ্রহী র্যাচেল
হলিউডি অভিনেতা জেমস বন্ড তারকা, ড্যানিয়াল ক্রেইগের পতœী র্যাচেল ওয়াইজ, জেমস বন্ড সিরিজের পরবর্তী কোনো সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
জেমস বন্ডের সিনেমায় নেতিবাচক চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তার জবাব কি হবে, জানতে চাইলে র্যাচেল বলেন, ‘আমি খুবই খুশি হবো। আমি কখনওই বলি নি যে, নেতিবাচক চরিত্রে অভিনয় করবো না।’
সম্প্রতি ‘ওজ: দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ সিনেমায় ডাইনীর চরিত্রে অভিনয় করেছিলেন ওয়াইজ। আর সেই থেকেই ভিন্ন ধারার চরিত্রের প্রতি আগ্রহী হয়েছেন তিনি।
তিনি বলেন, ‘শুধু বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকেই আমি কোনো চরিত্রে কাজ করতে আগ্রহী হই না। চরিত্রটি আকর্ষণীয়ও হতে হবে।’
