২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়াইতে বিয়ে করছেন অ্যানিস্টন-থেরক্স

আর কয়েক সপ্তাহ পরেই বিয়ের কাজটি সেরে ফেলবেন তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স।  জানা গেছে ছুটি কাটানোর প্রিয় স্থান হাওয়াই দ্বীপপুঞ্জেই বিয়ের অনুষ্ঠানটি করতে যাচ্ছেন ওই জুটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

‘এইসশোবিজ’ জানিয়েছে, হাওয়াইয়ের অনেক স্থান ঘুরে নিজেদের বিয়ের অনুষ্ঠানটির জন্য উপযুক্ত জায়গা খুঁজতে ব্যস্ত এখন জেনিফার এবং জাস্টিন। 

এক সূত্র জানিয়েছে, ‘লস এঞ্জেলসে নিজের বাড়িতেই বিয়ের কাজটি সেরে ফেলতে পারতেন জেনিফার, কিন্তু মিডিয়ার ব্যাপক আগ্রহের কারণে সেখানে ঘরোয়াভাবে অনুষ্ঠানটি করা সম্ভব নয়।’

সূত্রটি আরও জানায়, ‘খুবই ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধুদের নিয়ে সৈকতের পাশে ঘরোয়া একটি অনুষ্ঠান করতে চান জেনিফার। অনুষ্ঠানটি যেন এর আগে ব্র্যাড পিটের সঙ্গে তার বিয়ের মত জমকালো এবং আড়ম্বরপূর্ণ না হয় সেটাই চান তিনি।’