২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাগার ৪০ হাজার পাউন্ডের অ্যাকোয়ারিয়াম

নিতম্বে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠেছেন পপ তারকা লেডি গাগা। সম্প্রতি ৪০ হাজার পাউন্ড খরচ করে তিনি শোবার ঘরের জন্য জাপান থেকে জাপানী মাছের একটি অ্যাকোয়ারিয়াম কিনেছেন । খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

সান অনলাইনের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তিনি জাপান থেকে বিশেষ কিছু মাছ কিনেছেন। অ্যাকোয়ারিয়ামটি তার শোবার ঘরে বিছানার কাছেই রাখা হয়েছে।

মাধ্যমটি আরও জানায়, ‘গাগা অনেক দিন ধরেই এ মাছগুলো কেনার পরিকল্পনা করছিলেন। এ জন্য তিনি ঘরে একটি বিশাল ট্যাঙ্ক বসিয়েছেন। পুরো ব্যপারটি সম্পন্ন করতে খরচ হয়েছে ৪০ হাজার পাউন্ড। অনেকে এটিকে বড় অঙ্ক মনে করলেও গাগার কাছে এটি তেমন কোনো বিষয়ই নয়।’

অস্ত্রোপচারের কারণে গাগাকে ফেব্রুয়ারিতে আমেরিকা সফর বাতিল করতে হয়েছিলো।