ধর্মযাজক হতে চেয়েছিলেন টম!
প্রথম জীবনে ক্যাথলিক ধর্মযাজক হতে চেয়েছিলেন হলিউডি অভিনেতা টম ক্রুজ। তবে মাদক চুরির অপরাধে সেমিনারি ছাড়তে হয় তাকে, এমনটাই জানিয়েছেন টমের এক বন্ধু। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
শেইন বলেন, ‘আমরা কয়েকটি মদের বোতল পেয়ে সেগুলোকে জঙ্গলে লুকিয়ে রেখেছিলাম, এরপর কয়েকটি ছেলে ওগুলোর খোঁজ পেয়ে যায় এবং মদ খেয়ে মাতলামি শুরু করে। তারা ধরা পড়ে এবং আমাদের নাম ফাঁস করে দেয়।’
ধর্মযাজক হবার প্রতি টমের অনেকটাই আগ্রহ ছিল বলে জানিয়েছেন তার স্কুলজীবনের ওই বন্ধু। তবে শেষ পর্যন্ত টম বুঝতে পেরেছিলেন ক্যারিয়ারের সিদ্ধান্ত নেওয়ার সময় তখনও হয়নি।
শেইন আরও বলেন, ‘আমরা নিয়মিত প্রার্থনা সভায় অংশ নিতাম, চ্যাপেলে অনেক সময় কাটাতাম এবং যাজকদের কাছে গল্প শুনতে পছন্দ করতাম।’
