২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক সুবর্ণা

বাংলাভিশনের নাচ বিষয়ক রিয়েলিটি শো ‘নাচো বাংলাদেশ নাচো’র সাত সেলিব্রেটি পর্বে অতিথি বিচারক হচ্ছেন সুবর্ণা মুস্তাফা।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 06:59 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

এই পর্বে রিয়েলিটি শোয়ের মূল বিচারক নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরীর সঙ্গে তিনি বিচারকের আসনে বসবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্লব।

নাহিদ আহমেদ বিপ্লব এ প্রসঙ্গে গ্লিটজকে বলেন, ‘এই আয়োজনের বিশেষ পর্বে সাত সেলিব্রেটি তারকা হলেন শখ, মেহজাবিন, মুনমুন, নিলয়, সাজু খাদেম, স্বাগতা, নিসা। তাদের সঙ্গে নাচবেন লাকি সেভেনের সাত প্রতিযোগী। ওই পর্বের সাত প্রতিযোগী হলেন ঢাকার মিম চৌধুরী, আরিফ হোসেন শামীম, বরিশালের শফিকুল ইসলাম, চট্টগ্রামের সূচনা বনিক, জয়ন্তী বনিক,  দিনাজপুরের আনিকা আনান প্রমি, রংপুরের রিদিতা আলী রঙ্গন।’

৫ মার্চ মঙ্গলবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে ‘নাচো বাংলাদেশ নাচো’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে।