আমির-আনুশকার ‘দীর্ঘ চুম্বন’
বলিউডি অভিনেতা আমির খান এবার অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন। শুধু তাই নয়, টাইমস অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে, ওই চুম্বন হতে যাচ্ছে বলিউডি সিনেমায় দীর্ঘতম।
সংবাদমাধ্যমটি এক সূত্রের বরাতে জানিয়েছে, আনুশকার সঙ্গে নতুন সিনেমায় একটি বিশেষ চুম্বনের দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন আমির। আর যদি ওই গুঞ্জন সত্যি হয়, তবে সেটা হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচাইতে দীর্ঘ চুম্বনের দৃশ্য।
এর আগে আমির খান ‘রাজা হিন্দুস্তানি’তে কারিশমা কাপুরের সঙ্গে এবং ‘যো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় পূজা বেদীর সঙ্গে উষ্ণ চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন।
