২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে পথনাটক উৎসব

বাংলাদেশ পথনাটক পরিষদ ‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধ শেষে যুদ্ধ চাই’ সেøাগানকে সামনে রেখে ২ থেকে ৭ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ পথনাটক উৎসব’ শিরোনামে একটি উৎসবের আয়োজন করেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 02:14 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, প্রতিদিন বিকেল ৪টা থেকে নাটক পরিবেশন শুরু হয়ে চলে সন্ধ্যার পর পর্যন্ত। সারাদেশের ৫০টি নাট্যদল পথনাটক নিয়ে এ উৎসবে অংশগ্রহণ করছে।

তিনি আরো বলেন, আমরা ১০ বছর ধরে পথনাটক উৎসবের আয়োজন করছি। এবারের আয়োজনে স্বাধীনতার নাটকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সচেতনতামূলক নাটকও পরিবেশিত হবে এই মঞ্চে।

২ মার্চ বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক আহমদ রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন মান্নান হীরা।