২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি রণবীর-সালমান

অক্টোবরে দর্শকরা দেখতে পাবেন বলিউডের দুই শীর্ষ অভিনেতার বক্স অফিস জয়ের যুদ্ধ। কারণ, প্রথমবারের মতো বলিউডি অভিনেতা রণবীর কাপুর মুখোমুখি হতে যাচ্ছেন তার চাইতে সিনিয়র বলিউডি অভিনেতা সালমান খানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 06:34 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দাবাং’ খ্যাত সালমানের ‘মেন্টাল’ সিনেমাটি। অন্যদিকে একই দিন মুক্তি পাবে অভিনব কশ্যপ পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ‘বেশরম’ সিনেমাটিও।

এক ট্যাবলয়েডের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘এবার সালমানের সিনেমাটি নিয়ে অনেক বেশি গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। এমনকি সিনেমাটিতে কারা অভিনয় করছেন সে বিষয়েও মুখ খোলা হয় নি। এরই মধ্যে দুবাইয়ে শুটিং শুরু হয়েছে। অনেকের ধারণা ঈদের মৌসুমে সিনেমাটি মুক্তি পাবে। তবে সালমান অন্যরকম পরিকল্পনা করছেন সেটি নিয়ে।’

সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘সালমান এক তীরে দুই শিকার করতে চাইছেন। ‘দাবাং’ সিনেমাটির সাফল্যের পরও অভিনব ‘দাবাং ২’ ছেড়ে গেলে তাদের দু’জনের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। রণবীর কাপুরকেও পিছনে ফেলতে চাইছেন সালমান। তাই ঈদে সালমানের চির শত্রু শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পেলেও সেটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না সালমান।’