সালমান-শাহরুখের দ্বন্দ্বে নতুন মোড়!
সালমান খান এবং শাহরুখ খানের শত্রুতা বলিউডে নতুন কোনো বিষয় নয়। সম্প্রতি এ শত্রুতায় যুক্ত হয়েছে নতুন এক মাত্রা। কিছুদিন আগে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়া দল ‘মুম্বাই হিরোস’-এর মালিক সালমান এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখকে। আর সেই আমন্ত্রণই সুকৌশলে প্রত্যাখ্যান করেছেন শাহরুখ! খবর জি নিউজ ব্যুরোর।
শাহরুখ সালমানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর ইউনিভার্সিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলার সময় হয়ে ওঠে না আমার। আর তাই এমন আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে চাই না। তাছাড়া বলিউডে এমন সেলিব্রিটির অভাব নেই। আমি মনে করি না আমার মতো ছোট খাটো সেলিব্রিটির অনুপস্থিতিতে তাদের কোনো সমস্যা হবে।’
দিন দিন বলিউডের এই দুই খানের মধ্যকার শীতলতা বেড়েই যাচ্ছে। তাদের মধ্যে কে এই দ্বন্দ্বের ইতি টানবেন সেটাই এখন দেখার বিষয়।
