২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ নিয়ে নাটক: যে আলো পথ দেখায়

শাহবাগ গণজাগরণ নিয়ে ‘যে আলো পথ দেখায়’ শিরোনামের একটি খ-নাটক নির্মাণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 04:48 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

রাইসুল তমাল। এই আন্দোলনের নানা গল্প এবং চরিত্র নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।

পরিচাল রাইসুল তমাল গ্লিটজকে বলেন, ‘শাহবাগের এই আন্দোলন কী করে তৈরী হয়েছে, কী করে এই আন্দোলনের সঙ্গে সকল পেশা-শ্রেণীর মানুষ যুক্ত হয়েছেন সেই গল্প বলেছি এই নাটকে। গল্পের প্রযোজনে নানা ধরনের চরিত্র এসেছে নাটকে। যেমন মাজনুন মিজান একজন ব্লগারের চরিত্রে অভিনয় করেছেন। তবে পুরো গল্পটি এখন বলতে চাই না।’

তলাম আরো বলেন, নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড.ইনামুল হক, এস এম মহসিন, মাসুম আজিজ, স্বাধীন খসরু, উজ্জল কবির হিমু , নাদিয়া হক, স্নিগ্ধা সাথি, শহিদুল্লাহ সবুজ ,রিপন ,ইমন ,স্বর্ণ, নোমান, রিঙ্কিসহ আরো অনেকে। শাহবাগ চত্বরসহ এর আশে-পাশের এলাকায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।