২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য সার্কেল লেসন ২’

অডিও অ্যালবাম ‘দ্যা সার্কেল লেসন ২’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি গুলশানের একটি  রেস্টুরেন্টে । সফট রক, ফিউশন, মেলোডি’, ‘ক্লাসিক্যাল’ ঘরানার এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন কণ্ঠশিল্পী শহীদ ,জয় শাহরিয়ার, এবং সন্ধি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:47 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

অনুষ্ঠানে জানানো হয় অ্যালবামে গান রয়েছে মোট ১৫টি। গানগুলো লিখেছেন জনি হক প্রিন্স, আসরার রিফাত, নাঈম, জয়ি ও জেনি। আর সচি শামস ও পাভেল এর মিক্সিংয়ে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পৃথ্বীরাজ, আরাফাত, রিন্তি আহমেদ, জনি, রাসেল, রিফাত, আসরার রিফাত, নাঈম, জাহিদ, জেনি, সচি, জয়ি ও প্রিন্স।

গানগুলোর শিরোনাম হলো ‘তুমি পাশে’, ‘যদি তুমি’, ‘কাঁদিস নারে মন’, ‘স্পন্দনহীনতা’, ‘উদাসী মেঘ’, ‘দু’নীল’, ‘ছেঁড়া তার’, ‘এভাবে’, ‘বধুয়া’, ‘অন্যস্বর্গীক জ্বালা’, ‘দূরে ছিলাম’, ‘স্বপ্ন’, ‘ভেঁজা চোখ’, ‘মাঝরাতের স্বপ্ন’।

২০১১ সালে রাগ অডিও থেকে  প্রকাশ করা হয়েছিল ‘দ্য সার্কেল লেসন ওয়ান’ এর গানের অডিও সিডি। তারই ধারাবাহিকতায় অডিও এক্স থেকে প্রকাশিত হলো তাদের দ্বিতীয় অ্যালবামটি ।