২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিগন্ত টিভি বর্জনের ঘোষণা নাট্যকর্মীদের

দিগন্ত টিভি বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ এবং ডিরেক্টরস গিল্ডস। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ওই ঘোষণা শেষে অর্ধশতাধিক শিল্পী-কলাকুশলীর দলটি শাহবাগের গণজাগরণ চত্বরে চলমান আন্দোলনে সঙ্গে সংহতি প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 02:28 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

যুদ্ধাপরাধীর মালিকানায় চলা এ টিভি চ্যানেলটিতে আর কোনো অনুষ্ঠান প্রযোজনা, পরিচালনা বা নাটকে অভিনয় করবেন না বলে ঘোষণা দেন তারা। জামায়াতের মিডিয়ায় বিজ্ঞাপন না দেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, অভিনয় শিল্পী তারিক আনাম খান, রোকেয়া প্রাচী, হাসান মাসুদ, নাদের চৌধুরী, আহমেদ গিয়াস, ওয়াহিদা মল্লিক জলি, শম্পা রেজা, গাজী রাকায়েত, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, জয়া আহসান, কুসুম শিকদার, মনিরা মিঠু প্রমুখ।