২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শ্রীদেবী-অনীল কাপুর

প্রায় দেড় দশক পর ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে ফিরেছেন শ্রীদেবী। আর ভক্তদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতেই স্বামী বনি কাপুর প্রযোজিত ‘মি. ইন্ডিয়া’ সিনেমার সিকুয়ালে তিনি জুটি বাঁধতে যাচ্ছেন অনীল কাপুরের সঙ্গে। খবর এনডিটিভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 05:08 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

এ বিষয়ে প্রযোজক বনি কাপুর বলেন, ‘শ্রীদেবী অবশ্যই ‘মি. ইন্ডিয়া ২’ এ থাকবেন। তার সঙ্গে থাকবেন অনীল কাপুরও। সিনেমাটির চিত্রনাট্যের অনেকটাই ইতোমধ্যেই ঠিক করা হয়েছে।’

অন্যদিকে আবারও শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চান বলিউডি অভিনেতা ও পরিচালক কমল হাসান। তিনি বলেন, ‘আমি অবশ্যই আবারও শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাই। আমি তার জন্য চিত্রনাট্য রচনা শুরু করেছি। যাতে আমরা দু’জনই আবার একসঙ্গে কাজ করতে পারি।’

জানা গেছে, ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমাটিরও সিকুয়াল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শ্রীদেবী বলেন,  ‘ইংলিশ ভিংলিশ সিনেমাটির সিকুয়ালের বিষয়টি দারুণ।এ বিষয়ে আমি গৌরির সঙ্গে কথা বলব।’