সমাজকে প্রভাবিত করে চলচ্চিত্র: ফারহান আক্তার
বলিউডি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা ফারহান আক্তার স্বীকার করেছেন সামাজিক পরিবেশ এবং মানুষের জীবনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে চলচ্চিত্র। তবে তিনি মনে আইটেম সং নয় বরং রূপালি পর্দার রোমান্সই সকলের উপর বেশি প্রভাব ফেলে থাকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার অভিযান, ওয়ান বিলিয়ন রাইজিং এ ৩৯ বছর বয়সি ওই অভিনেতা বলেন, ‘আমি বিশ্বাস করি যে সামাজিক জীবনে চলচ্চিত্র প্রভাব বিস্তার করে থাকে। তবে সেটি আইটেম সং নয় বরং পর্দায় অভিনেতার রোমান্সই বাস্তব জীবনে বেশি প্রভাব ফেলছে।’
বর্তমান যুগে রূপালি পর্দার ভালোবাসা অনেকটাই খোলা মেলা। যার কিছুটা উগ্রতার পর্যায়েও চলে গেছে। আর এ বিষয়টি ভবিষ্যতে সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ফারহান।
এ বিষয়ে ফারহান বলেন, ‘একটা সময় ছিলো যখন পর্দায়ও রোমান্স হতো গোপনে। তারপর তাতে কিছুটা রং মেশানো হয়। আর বর্তমানে বিষয়টি অন্য একটি পর্যায়ে চলে যাচ্ছে। তবে নারীর ব্যক্তি স্বাধীনতা এক বিষয় আর তার ওপর পুরুষের কর্তৃত্ব অন্য বিষয়। এ দু’টির মধ্যে পার্থক্য বোঝা জরুরি।
