২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক ‘আপনঘর’

আরটিভিতে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘আপনঘর’। নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন ও পরিচালনা করেছেন রিপন নবী। নাটকটি প্রচার হচ্ছে প্রতি শুক্রবার থেকে রোববার রাত ৮টা ১৫মিনিটে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 03:07 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

নাটকে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, মাহমুদ সাজ্জাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান বাবু, তানিয়া ইসলাম, সাবেরী আলম, শানারৈ দেবী শানু, মৌসুমী নাগ লক্ষী, মাহমুদ, ভাবনা, আতিফ ও আরো অনেকে।    

নাটকের কাহিনী এক যৌথ পরিবারকে ঘিরে। বাবা-মাকে নিয়ে তিন ভাই এক বোনের সুখের সংসার। তিন ভাই ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত। পেশাগত বৈপরিত্যের কারণে তিন ভাইয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দিনের পর দিন। তিন বৌয়ের চাল চলনেও যুক্ত হয়ে যায় বাড়তি কিছু। একই ছাদের নিচে বসবাস করলেও সংসারে সুখের রঙিন ডানা ফিকে হতে থাকে।  এক সময় বাবা-মা সংসারে বোঝা হয়ে পড়েন। তাদের সঙ্গে ছোট বোনটিরও জায়গা ছোট হয়ে আসে ভাই-ভাবিদের সংসারে। যেখানে বড় ভাইয়ের মেয়ে গাড়ি নিয়ে কলেজে যায় সেখানে ফুফুকে পায়ে হেঁটে কলেজে যেতে হয়। তাও ঠিক মতো ক্লাশ করতে পারে না। ভাবিদের হাতের কাজ করতে করতে তার দিন চলে যায়। আর এভাবেই এগোতে থাকে কাহিনী।