২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী সোনাম

খুব শিগগিরি ইয়াশ রাজ শিবিরের নতুন মুখ হিসেবে পরিচিতি পেতে যাচ্ছেন বলিউডি অভিনেত্রী সোনাম কাপুর। ফ্যাশন সচেতন সোনামকে ইয়াশ রাজ ফিল্মসের আসন্ন সিনেমায় দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 06:13 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

একটি ঘনিষ্ট সূত্র জানায়, ‘সোনাম চরিত্রটি নিয়ে দারুণ আগ্রহী। তিনি নিখুঁতভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে চাইছেন। তিনি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। সিনেমার শুটিংয়ের সময় সমস্যা এড়াতে এখন থেকেই অনুশীলন করছেন তিনি।’

আইনজীবী সম্পর্কে ধারণা নিতে সোনাম ইতোমধ্যেই তরুণ উকিলদের সঙ্গে কথা বলা শুরু করেছেন।

সম্প্রতি সোনাম ‘রাজহান্না’ সিনেমার শুটিং শেষ করেন। আর মুক্তির প্রতীক্ষায় আছে রাজেশ ওমপ্রকাশ মেহেরা পরিচালিত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি। ওই সিনেমায় সোনাম অভিনয় করেছেন ফারহান আখতারের বিপরীতে। ইয়াশ রাজ ফিল্মসের সিনেমাটিতে সোনাম জুটি বাঁধবেন আয়ুষ্মান খুরানার সঙ্গে।