মোনার গান
‘মেঘে ঢাকা আকাশে খুঁজো না আমাকে’ শিরোনামে জিনাত আরা মোনার একক মিউজিক ভিডিও নির্মাণ করলেন নাহিদ আহমেদ বিপ্লব। কক্সবাজারের ইনানী সৈকতসহ বিভিন্ন লোকেশনে ওই মিউজিক ভিডিওর শুটিং করা হয়। গানটির কথা ও সুর করেছেন শান্তনু।
ভিডিওটি নির্মাণ প্রসঙ্গে নাহিদ আহমেদ বিপ্লব বলেন, ‘গানটির কথা ও সুর খুব ভালো হয়েছে। গানের কথা ও সুরের চাহিদা অনুযায়ী ভিডিওটির লোকেশন নির্ধারণ করেছি। মানসম্মত নির্মাণে আমি সর্বদাই আপোষহীন, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বলেই আমার বিশ্বাস। বেশ কয়েকটি চ্যানেলে কিছুদিন ধরে মিউজিক ভিডিওটি প্রচারিত হচ্ছে।’
